সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রতিদিন পাকা পেঁপে খেলে শরীরে যা ঘটে

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এ কথা সবারই জানা। বিভিন্ন ধরনের ফলের মধ্যে পাকা পেঁপে অনেকেই প্রতিদিন খাদ্যতালিকায় রাখেন। পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এ কথা সবারই জানা। বিভিন্ন ধরনের ফলের মধ্যে পাকা পেঁপে অনেকেই প্রতিদিন খাদ্যতালিকায় রাখেন। পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রাকৃতিক দাওয়াই হিসেবে কাজ করে পাকা পেঁপে। নিয়মিত পেঁপে খেলে শরীরে কী ঘটে চলুন জেনে নেওয়া যাক-

পেঁপেতে আছে পাপাইন নামের এক প্রকার উৎসেচক, যা খাবার হজম করার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত পাকা পেঁপে খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দূর হয়।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভোগেন, তারা চাইলে প্রতিদিন পাকা পেঁপে খেতে পারেন। নিয়মিত এই ফল কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমবে।

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পাকা পেঁপে খেলে আপনার পেট অনেকক্ষণ ভরে থাকবে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন মিষ্টি স্বাদের এই ফল।

জলীয় উপকরণের পরিমাণ বেশি থাকার ফলে ডিহাইড্রেশনের সমস্যা দূর করে পাকা পেঁপে। শরীরে পানির মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখে।

পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্টসে ভরপুর পাকা পেঁপে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কমায় হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি। তাই হার্ট ভালো রাখতে পাকা পেঁপে খেতে পারেন।

রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে পাকা পেঁপেতে থাকা পটাশিয়াম। তাই যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে নিয়মিত খেতে পারেন পাকা পেঁপে।

ত্বকের স্বাস্থ্যেরও খেয়াল রাখে পাকা পেঁপে। কমায় বলিরেখার সমস্যা। পাকা পেঁপে ত্বকে ব্যবহারও করতে পারেন। ত্বকের সান ট্যান তোলার ক্ষেত্রে ও কালচে দাগছোপ দূর করে উজ্জ্বলতা দূর করতে দারুণভাবে কাজে লাগে।

ফাইবার সমৃদ্ধ পাকা পেঁপে ওজন কমাতে সাহায্য করে। তাই ডায়েটে পাকা পেঁপে রাখতে ভুলবেন না। ফলে যেমন পেট ভরবে, তেমনই খাওয়ার প্রবণতাও কমবে।

সূত্র: এভরিডে হেলথ

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)