সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ডালিম খাবেন কেন?

ছোট ছোট লাল রঙা দানা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। ডালিম বা বেদানা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। সুপারফুড হিসেবে বিবেচিত এ ফলটি। এর প্রতিটি দানায় আছে সুস্থতার দাওয়াই। রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা এমনকি হার্টের অসুখেরও সমাধান আছে বেদানায়। এতে প্রচুর পরিমাণে ফাই

ছোট ছোট লাল রঙা দানা খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। ডালিম বা বেদানা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। সুপারফুড হিসেবে বিবেচিত এ ফলটি। এর প্রতিটি দানায় আছে সুস্থতার দাওয়াই। রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা এমনকি হার্টের অসুখেরও সমাধান আছে বেদানায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার, জিঙ্ক, পটাসিয়াম, আয়রন ও ওমেগা-৬ আছে।

গবেষকেরা পুষ্টি বিশ্লেষণ করে দেখেছেন, এক বাটি (১৪৪ গ্রাম) ডালিমে ৯৩ ক্যালরি শক্তি, ২ দশমিক ৩০ গ্রাম প্রোটিন, ২০ দশমিক ৮৮ গ্রাম কার্বোহাইড্রেট ও ০ দশমিক ১৪ গ্রাম ফ্যাট থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে নানা রোগের ঝুঁকি বাড়ে। এজন্য প্রতিদিন ডালিমের রস খেতে পারেন। কারণ ডালিমের রসে ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণাগুণ আছে। প্রতিদিন ডালিম খেলে শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

ডালিমের রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর সুস্থ থাকতে চাইলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কারণ রক্তচাপ কম বা বেশি হলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে রক্তচাপ স্বাভাবিক রাখতে নিয়মিত ডালিমের রস খেতে পারেন।

ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ডালিমের রস খেলে এ সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, টানা চার সপ্তাহ বা প্রায় এক মাস ডালিমের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে। হার্ট সার্জারি বা আলঝেইমারস ডিজিজে আক্রান্ত ব্যক্তিরা ডালিম খেলে বিশেষ উপকার পাবেন। পাশাপাশি শিশুরা খেতে পারে ডালিমের রস।

নিয়মিত কায়িক পরিশ্রম করেন, তাদের জন্য ডালিম হতে পারে উপকারী বন্ধু। কাজ করার আগে কিছুটা ডালিমের রস খেলে কাজে বাড়তি উদ্যম মেলে। তাছাড়া যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্যও বেশ উপকারী। ব্যায়াম শুরু করার ৩০ মিনিট আগে এক বাটি ডালিম খেলে পেশিতে রক্তপ্রবাহ ভালো হয়।

ডালিমের রস ক্যানসারের ঝুঁকিও কমায়। বিশেষত ফুসফুস ও স্তন ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে ডালিমের রস সে ক্ষত সারিয়ে তুলতে পারে। এমনকি ডায়াবেটিসে আক্রান্তদের জন্যও ডালিম উপকারী। বিশেষজ্ঞরা ডালিমকে বলেন প্রাকৃতিক ইনসুলিন।

এসব উপকারিতার পাশাপাশি আরও অনেক উপকার পাবেন ডালিম খেলে। যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্ত স্বল্পতা দূর হবে, হাড়ের ব্যথা কমবে, হজমশক্তি ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে।

সূত্র: হেলথলাইন ও ক্লিভল্যান্ড ক্লিনিক

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)