সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কোরবানির ঈদে পশুর হাটে হাসিল আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট

কোরবানির ঈদের সময় পশু কেনাবেচাকালে হাসিল আদায়ের নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

কোরবানির ঈদের সময় পশু কেনাবেচাকালে হাসিল আদায়ের নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে ঈদুল আজহার সময় পশু কেনাবেচাকালে ট্যাক্স বা হাসিল বা অন্য যে কোনো ধরনের টাকা আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)।

বুধবার (২৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটকারী আইনজীবী নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আইন লঙ্ঘন করে সরকার স্থানীয় লোকজনকে সামান্য কিছু অর্থের বিনিময়ে হাট-বাজার ইজারা দেয়। একটি সিন্ডিকেট গ্রুপ নামমাত্র মূল্যে এসব হাট-বাজারের ইজারা নেন।

তিনি বলেন, সারাদেশে সব হাট- বাজারে বিশেষ করে কোরবানির ঈদের সময় পশুর হাটে হাসিল আদায় করার কারণে পশুর দাম কয়েকগুণ বেড়ে যায়। এ ছাড়া মাংসের দাম বৃদ্ধির অন্যতম কারণ এই হাসিল আদায়। হাসিল আদায় বন্ধ হলে পশুর দাম কমে যাবে এবং মানুষ কম দামে মাংস কিনতে পারবে।

এসব কারণে কোরবানির ঈদের সময় পশুর হাটে হাসিল আদায় বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেছেন বলে জানান রিটকারী আইনজীবী।

আগামী ২৮ মে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি।

এফএইচ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)