বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র্যালি, ড্রোন উড়িয়ে অভিযান
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‌্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
