১৫ কাঠায় দেড় লাখ টাকার পেঁপে বিক্রির আশা
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের মোসলেমের মোড় এলাকার চাষি রওনাফ জাহান (৬৫)। বাড়ির পাশেই রয়েছে দুবিঘা আবাদী জমি। গত বছরে তাতে কলা চাষ করেছিলেন। তবে এবার ১৫ কাঠা জমিতে লাগিয়েছেন দেশি জাতের উচ্চ ফলনশীল পেঁপে। 'রেড লেডি' জাতের মতোই ফলন হওয়ায় মাত্র ১৫ কাঠায় দেড় লাখ টাকার পেঁপে বিক্রি আশা করছেন এ পেঁপ
