লাইভস্টককঠিন শীত সামলাতে মঙ্গোলিয়ার ৪,০০০ পশুপালক পরিবারের জন্য ইফাদের নতুন প্রকল্প
বায়ানখোঙ্গর ও দুন্দগোবি প্রদেশে ২০ লাখ ডলারের স্মার্ট-হার্ডার্স প্রকল্পে সৌরচালিত পানির স্টেশন ও বৃষ্টির পানি ধরার বাঁধ হবে, চলবে ১৪৪টি মাঠ স্কুল, আর পশুপালকেরা আগেভাগে পাবেন তীব্র শীত ও খরার সতর্কবার্তা।
