পরিবেশব্রাজিলের আমাজনে বন উজাড় ১৯৮৮ সালের পর সর্বনিম্ন, এক বছরে কমেছে ৪২ শতাংশ
ব্রাজিলের সরকারি স্যাটেলাইট-ব্যবস্থা প্রোদেসের হিসাবে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আমাজনে ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার বন উজাড় হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪২ শতাংশ কম এবং ১৯৮৮ সালে রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।
