ফসলবোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার, ব্যয় ১১১ কোটি টাকা
অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দী করার জন্য ১ কোটি ৬০ লাখ হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব ২০২৬ সালের ২২ জুলাই অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ব্যয় ধরা হয় ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা।
