নিষেধাজ্ঞার মধ্যেও ফরিদপুরে দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ
ফরিদপুরে আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও পদ্মা নদী বেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।
ফরিদপুরে আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও পদ্মা নদী বেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।
উপকূলীয় ১৯ জেলার ১০ লক্ষাধিক জেলের গলার কাঁটা ঋণ-দাদন। এ পেশায় রয়েছে জীবনের ঝুঁকি, দুঃখ-কষ্ট-আহাজারি। মরেও রক্ষা হয় না। পরিবারকেই টানতে হয় ঋণের বোঝা। দেশের জেলে সুরক্ষা আইনটিও সময়োপযোগী ও বাস্তবসম্মত নয়। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ঠিকমতো পৌঁছায় না প্রণোদনা। এ পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নেই সরকারের কোন
ইলিশ মাছের অবৈধ মজুত ও সিন্ডিকেটের কারণে বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নিষেধাজ্ঞার মধ্যেই ঝালকাঠির সুগন্ধা নদীতে চলছে অবাধে মা ইলিশ নিধন। মৎস্য অধিদপ্তর যে ট্রলারের মাধ্যমে অভিযান পরিচালনা করে, সেই ট্রলারের চালকের নেতৃত্বে টাকার বিনিময়ে জেলেদের মাছ ধরতে সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবাধে মা ইলিশ শিকার করছেন মৌসুমি জেলেরা। আভিযানিক টিমের চোখ ফাঁকি দিয়েই মাছ শিকার করা হচ্ছে। এজন্য যে উদ্দেশ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
রাত ১২টা থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। তাই শেষ দিনে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন বাজারে ছিল ইলিশ বিক্রির ধুম।
নিরাপদ প্রজননের লক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই শেষ মুহূর্তে রাজধানীর বাজারে কমেছে ইলিশের দাম। ইলিশ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ১৫০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়।
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এসময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।
রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। এদিকে অনেক দিন পর ইলিশ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। প্রথম দিনে বেশ সাড়া পড়েছে কাটা ইলিশ বিক্রির।
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দামে রেকর্ড হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম ৫০০-৬০০ টাকা বেড়েছে। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে হয়নি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।