এগ্রোবিজফসল তোলার মৌসুমে নেব্রাস্কায় রঙিন ডিজেল ও ট্রাকের ভার সীমায় ছাড়
ডিজেল-সংকট ও চড়া খরচের মধ্যে ফসল তোলার মৌসুম সামলাতে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার গভর্নর জিম পিলেন (Jim Pillen) দুটি নির্বাহী আদেশে কৃষক ও পরিবহনকারীদের কর-অব্যাহতিপ্রাপ্ত রঙিন ডিজেল ব্যবহারের এবং আইনি ওজনসীমার চেয়ে ২৫ শতাংশ বেশি বোঝা টানার সুযোগ দিয়েছেন।



