ফসলতাপপ্রবাহ ও খরা একসঙ্গে এলে গমের ফলন কমে ১৩.৩ শতাংশ, আগের ধারণার চেয়ে বেশি
চীনের গবেষকদের নেতৃত্বে নাসার সঙ্গে করা নেচার ফুডের এক গবেষণা বলছে, প্রচলিত মডেলগুলো খরা, তাপপ্রবাহ ও দুটির যৌথ আঘাতে গমের ক্ষতি কম করে দেখায়। সেচের সুরক্ষাও দুর্বল হয়ে আসছে।











