ফলমহেশপুরে চাকরির পেছনে না ছুটে ভাগওয়া জাতের আনার চাষে সফল তরুণ আবদুল্লাহ
ঝিনাইদহের মহেশপুরের যোগীহুদা গ্রামের দাওরায়ে হাদিস পড়ুয়া আবদুল্লাহ ২০২২ সালের শেষদিকে এক বিঘা জমিতে ভারতীয় ভাগওয়া জাতের আনারের চারা লাগান। দুই বছর পর সব গাছে ফল এসেছে; তাঁর ভাষ্য, স্থানীয় বাজারে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

