বিশ্বগোবর ও গোমূত্রে সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ: ভারতে গরুজাত পণ্যের ব্যবসা
ভারতে গোবর ও গোমূত্র দিয়ে তৈরি সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ অনলাইনে বিক্রি হচ্ছিল; মুম্বাইয়ের প্রতিষ্ঠান কাওপ্যাথির বার্ষিক লেনদেন ছিল আড়াই কোটি রুপি। এসব পণ্যের স্বাস্থ্যগুণের দাবি উদ্যোক্তাদের, এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই।
