পরিবেশজলবায়ু পরিবর্তন: সবজি বাগানের মাধ্যমে যেভাবে লড়াই করছেন সিলেটের নারীরা
২০১৭ সালের এপ্রিলে আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের ধান নষ্ট হওয়ার পর হবিগঞ্জের গ্রামের নারীদের বসতবাড়ির সবজি বাগান ও মুরগি পালন পরিবারের খাবার ও পুষ্টির কিছুটা জোগান দিয়েছে বলে ২০১৯ সালের ডিসেম্বরে বিবিসিকে জানান জার্মান গবেষক অধ্যাপক সাবিনে গাব্রিশ।


