পরিবেশগাছের চারা লাগিয়ে মেয়ের জন্মদিন উদযাপন, নারায়ণগঞ্জে দম্পতিকে সম্মান জানালেন ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে গাছের চারা রোপণ করে একমাত্র মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেছিলেন এক দম্পতি। ২০২৫ সালের ৩ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ডেকে ধন্যবাদ জানান ও চারা উপহার দেন।
