সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাপে কামড় দিলে নেওয়া হয় কবিরাজের কাছে, পরে মৃত্যু

পাবনায় জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি মারা যান।

পাবনায় জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি মারা যান।

এর আগে বুধবার রাতে সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে তাকে কামড় দেয় সাপ। স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশে খরা জাল পেতেছিলেন তিনি। জাল ওঠাতে গিয়ে জালের সঙ্গে পেঁচানো সাপে ছোবল দেয় জাহেদ আলীকে। তিনি বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে স্বজনরা তাকে বাড়ির পাশের এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে কবিরাজ জানান, বিষ নামিয়ে দিয়েছেন। তাকে রাতেই বাড়ি নিয়ে আসা হয়।

এদিকে ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে আরেক কবিরাজের কাছে নিয়ে যান। তিনি অপারগতা প্রকাশ করলে তাকে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)