সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপে কাটার পর সাপ ধরে নিয়ে হাসপাতালে হাজির রোগী

সাপে কাটার পর জীবিত সাপ ধরে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

সাপে কাটার পর জীবিত সাপ ধরে সঙ্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৈকত আলী নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত সৈকত আলী (৩৪) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

আহতের ভাগনে মো. জিন্নাত আলী জানান, তার মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী এলাকায় যান। বাঁশের বোঝা (আটি) কাঁধে নিলে সেখান থেকে একটি সাপ তার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় সাপটিসহ বান্দরবান হাসপাতালে এসে ভর্তি হন।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার সুলতানা জাগো নিউজকে জানান, সৈকত আলীকে তত্ত্বাবধানে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে সাপটি অতি বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)