সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খাবারের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মুখপোড়া হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে নিচ্ছে হনুমানটি। কয়েকদিন ধরে শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটি অবস্থান করতে দেখা যায়।

দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মুখপোড়া হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে নিচ্ছে হনুমানটি। কয়েকদিন ধরে শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটি অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, খাবারের খোঁজে দলছুট হয়ে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করছে। বিষয়টি জেনেও উদ্ধার করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সংশ্লিষ্টদের। উৎসুক জনতা হনুমানটিকে আপেল, কলা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার খেতে দিচ্ছে।

কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে একমাত্র কলার দোকানি শিল্পী রানী। শনিবার তিনি প্রতিদিনের মতো কলার দোকান নিয়ে বসেন। দোকানে থরে থরে সাজিয়ে রেখেছে চিনি চম্পা, সাগর, মালভোকের মতো বিভিন্ন জাতের কলা। দুপুর আড়াইটার দিকে চলে আসে সে হনুমানটি। পরে সেখান থেকে তিনটি কলা খেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের গেটের ওয়ালে উঠে বসে।

স্থানীয় সাংবাদিক কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ের বাসিন্দা মো. হারুন-উর-রশীদ জানান, হনুমানটি দেখেছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও আমাদের উপজেলায় একই রকম হনুমান দেখা গিয়েছিল।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)