সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দলছুট হয়ে লোকালয়ে মুখপোড়া হনুমান

পাবনার ভাঙ্গুড়া উপজেলার জনবসতিতে এক মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। বিলুপ্তপ্রায় প্রজাতির এ প্রাণীকে দেখতে ভিড় করছেন উৎসুক জনগণ। তবে বন্য এই প্রাণীটিকে উদ্ধারে বনবিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কোনো তৎপরতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার জনবসতিতে এক মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। বিলুপ্তপ্রায় প্রজাতির এ প্রাণীকে দেখতে ভিড় করছেন উৎসুক জনগণ। তবে বন্য এই প্রাণীটিকে উদ্ধারে বনবিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কোনো তৎপরতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে প্রাণীটিকে ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। ভাঙ্গুড়া বাজার, শরৎনগর বাজার, কলেজ পাড়া, চৌবাড়ীয়া মাস্টার পাড়া, মন্ডল মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এটি। পথচারীরা এর হাতে কলা, বিস্কিটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলেই প্রাণীটি আবার উঠে যাচ্ছে গাছে অথবা বাড়ির ছাদে। তবে হঠাৎ লোকালয়ে চলে আসায় হনুমানটির জীবননাশের শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বলেন, এভাবে চলতে থাকলে হনুমানটি খাবারের অভাবে মারা যাবে। অনেকে না বুঝে আতঙ্কিত হয়ে হনুমানটিকে মেরেও ফেলতে পারে।

স্থানীয় স্কুলশিক্ষক আব্দুস সবুর জানান, তিনি গত বুধবার দেখেন হনুমানটি ভাঙ্গুড়ায় নৌবাড়ীয়া গ্রামের গুমানী নদীর ব্রিজের ওপর বসেছিল। প্রাণীটি ক্ষুধায় কাতর ছিল। উৎসুক প্রচুর লোকজন অবাক হয়ে দেখছিল আর তার পিছুপিছু ঘুরছিল। ছবি তোলা ও ভিডিও করার সঙ্গে সঙ্গে কেউ কেউ বিরক্ত করছিল। কুকুরের দলও মাঝে মাঝে হনুমানটিকে তাড়া করছিল।

তিনি বলেন, যশোর থেকে হয়তো কোনো কলার ট্রাকে উঠে অজান্তে চলে এসেছে এখানে। হনুমানটির এই দুর্দশা দেখে কষ্ট পাচ্ছি।

উপজেলা বন কর্মকর্তা এ জাহিদ হোসেন বলেন, হনুমানটি হয়তো দলছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার এক সময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। তিনি হনুমানটিকে বিরক্ত না করতে এবং এর থেকে দূরত্ব বাজায় রাখার পরামর্শ দেন। প্রাণীটিকে উদ্ধারের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)