সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দিনাজপুরে বাসায় ধরা পড়া গোখরা সাপ শালবনে অবমুক্ত

দিনাজপুর শহরের উপশহর এলাকায় বাসাবাড়ি থেকে ধরা পড়া বিষধর কেউটে সাপ (কিং কোবরা/গোখরা প্রজাতি) বিরল উপজেলার ধর্মপুর শালবনে অবমুক্ত করা হয়েছে।

দিনাজপুর শহরের উপশহর এলাকায় বাসাবাড়ি থেকে ধরা পড়া বিষধর কেউটে সাপ (কিং কোবরা/গোখরা প্রজাতি) বিরল উপজেলার ধর্মপুর শালবনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার সময় বিরল উপজেলার ধর্মপুর শালবনে অবমুক্ত করা হয়েছে সাপটি। উপজেলার বিট অফিসার মহসীন আলী ও রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন সাপটি অবমুক্ত করেন।

এরআগে তারা উপশহর ১০নং ব্লকের ডায়াকেটিক হাসাপাতাল মোড়ে শিক্ষক রশিদুল হাসান কচির বাড়িতে গিয়ে থেকে সাপটি গ্রহণ করেন।

বিরল উপজেলার বিট অফিসার মহসীন আলী বলেন, আমরা জাগো নিউজে খবর দেখে দুপুরে শিক্ষক রশিদুল হাসান কচির বাড়িতে যাই। সেখানে সাপটি একটি বয়ামের মধ্যে বন্দি অবস্থায় পাই। সাপটি আমাদের দেশে বিলুপ্তপ্রায় বিষধর গোখরা প্রজাতির সাপ। সাপটি ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা। এটি ১০ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটিকে স্থানীয়খাবে ডাড়াইস সাপ বলা হয়ে থাকে। পরে আমরা সাপিটি নিয়ে বিরল উপজেলার ধর্মপুর শালবনে নিয়ে গিয়ে অবমুক্ত করি।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের উপশহর ১০নং ব্লকের ডায়াকেটিক হাসাপাতাল মোড়ে নিজের বাড়ি পরিষ্কার করার সময় শিক্ষক রশিদুল হাসান কচি সাপটিকে দেখতে পেয়ে আটক করে রাখেন।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)