সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

রাস্তার মধ্যে গোখরা সাপ, ৩০ মিনিট বন্ধ যান চলাচল

ব্যস্ত সড়কের মাঝখানে হঠাৎ হাজির এক অনাকাঙ্ক্ষিত অতিথি। কোনো গাড়ি বা ভিআইপি মানুষ নন, সে এক বিশাল গোখরা সাপ। রাস্তার ঠিক মাঝখানে ফণা তুলে বসে রইল সাপটি। আর তাতেই হুলুস্থুল পড়ে গেল পুরো এলাকায়। সাপের কারণে প্রায় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

ব্যস্ত সড়কের মাঝখানে হঠাৎ হাজির এক অনাকাঙ্ক্ষিত অতিথি। কোনো গাড়ি বা ভিআইপি মানুষ নন, সে এক বিশাল গোখরা সাপ। রাস্তার ঠিক মাঝখানে ফণা তুলে বসে রইল সাপটি। আর তাতেই হুলুস্থুল পড়ে গেল পুরো এলাকায়। সাপের কারণে প্রায় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

গত মঙ্গলবার (৭ জুলাই) ভারতের বেঙ্গালুরুর প্যালেস রোডে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। এদিন ব্যস্ত সড়কের মধ্যে হঠাৎ গোখরা সাপটিকে ফণা তুলে বসে থাকতে দেখে পথচারী ও চালকেরা চমকে যান।

সাপটি ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে একদম স্থির হয়ে বসে ছিল। এ সময় তাকে আঘাত না করে চালকেরা গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামে এক নতুন ভিআইপি যুক্ত হয়েছে। দেখে মনে হচ্ছিল, সাপটি সন্ধ্যার সময় ফণা তুলে আধা ঘণ্টার জন্য ধ্যান করতে বসেছে।

Bengaluru traffic met its newest VIP yesterday A Cobra on Palace Road. Seems like the snake decided the middle of the road was the perfect spot for a 30-minute evening meditation session, complete with hood fully open and zero concern for traffic rules. Police finally… pic.twitter.com/4EgatP2Lnz

আরেকজন বলেন, বেঙ্গালুরু অবশেষে এমন এক ট্রাফিক নিয়ন্ত্রক পেয়েছে, যাকে কেউ অমান্য করার সাহস পায়নি। অন্য একজন লিখেছেন, বিএমডব্লিউ গাড়ি না থেকেও কীভাবে ট্রাফিক জ্যাম তৈরি করতে হয়, তা এই গোখরা দেখিয়ে দিল।

এদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাপটি চলে যাওয়ার পর ওই সড়কে আবার স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এই ঘটনায় কোনো মানুষ বা সাপের ক্ষতি হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ণের ফলে বন্যপ্রাণীদের বাসস্থান সংকুচিত হয়ে পড়ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক সময় সাপেরা তাদের চেনা জায়গা ছেড়ে এমন লোকালয় বা অপরিচিত জায়গায় চলে আসে।

সূত্র: ইন্ডিয়া টুডেকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)