সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তেঁতুলিয়ায় ৫ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি বিল থেকে উঠে আসা পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন (অজগর) সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি বিল থেকে উঠে আসা পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন (অজগর) সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ঝালিংগীগছ থেকে সাপটি উদ্ধার করা হয়। শনিবার (১১ নভেম্বর) দুপুরে সাপটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠায় বন বিভাগ।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, ঝালিংগীগছ এলাকার একটি বিলে সাপটি দেখতে পেয়ে বন বিভাগ ও বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহকে খবর দেয় স্থানীয়রা। পরে তারা সাপটি উদ্ধার করে বস্তাবন্দি করে। বিলে প্লাস্টিকের একটি রিং এ আটকে আহত হয়েছিল সাপটি। উদ্ধারের পর পঞ্চগড় বন বিভাগ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউর সভাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী শহিদুল ইসলামের মাধ্যমে সাপটিকে চিকিৎসা করা হয়। এদিকে বার্মিজ পাইথন উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা।

আরও পড়ুন: সাপ ধরে ভিডিও করার সময় কামড়ে যুবকের মৃত্যু

বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী শহিদুল ইসলাম বলেন, সাপটির শরীরে প্লাস্টিকের একটি রিং আটকে থাকায় ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরেছিল। বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ক্ষত পরিষ্কার করে চিকিৎসা দেওয়া হয়। আশা করি সাপটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

ফিরোজ আল সাবাহ বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক যেখানে সেখানে ফেলার কারণে পুরো জীববৈচিত্র্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে। উদ্ধার করা সাপটি বার্মিজ পাইথন বা বার্মিজ অজগর নামে পরিচিত।

পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুধন বর্মন বলেন, সাপটির শরীরে দীর্ঘদিন ধরে প্লাস্টিক আটকে থাকায় সেখানে ক্ষত হয়ে পচন ধরে গেছে। পাঁচ কেজি ওজনের এই সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। আমরা চিকিৎসা করে সাপটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি।

সফিকুল আলম/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)