সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৪০ বছরের ‘ফাই বট’ গাছের দাম সাড়ে ৫ লাখ টাকা

'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' এ স্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রতি বছরের মতো এবারও মেলার স্টলগুলো ভরে গেছে নানা প্রজাতির গাছে। তবে মেলায় বিভিন্ন প্রজাতির ছোট ছোট গাছের চাহিদা থাকলেও সবার নজর কাড়ছে আদর্শ নার্সারির একটি

'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' এ স্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রতি বছরের মতো এবারও মেলার স্টলগুলো ভরে গেছে নানা প্রজাতির গাছে। তবে মেলায় বিভিন্ন প্রজাতির ছোট ছোট গাছের চাহিদা থাকলেও সবার নজর কাড়ছে আদর্শ নার্সারির একটি বনসাই করা 'ফাই বট' গাছ। চল্লিশ বছরের বেশি বয়সী গাছটির দাম ধরা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।

বুধবার (২ আগস্ট) দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে গিয়ে দেখা যায়, গাছটি দেখতে কম বেশি মানুষের ভিড় লেগেই আছে।

মেসার্স আদর্শ নার্সারির পরিচালক রুবেল খান জাগো নিউজকে বলেন, ১০ বছর আগে এই ফাই বট নামের বনসাই গাছটি আমরা ভারত থেকে আমদানি করেছি। এরপর থেকে আমাদের নার্সারিতেই রক্ষণাবেক্ষণ করছি। গাছটির বয়স চল্লিশ বছরেরও বেশি হয়েছে।

তিনি আরও বলেন, গাছটি যে দেখে সেই মুগ্ধ হয়। গাছটির বিশেষত্ব হচ্ছে এটা যত দিন বাঁচবে একই রকম থাকবে। আর যত বয়স বাড়বে এটার সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে। গাছটি দেখতে এবং ছবি তুলতে প্রতিদিন হাজার হাজার লোক আসছেন। কেউ কেউ গাছটি দেখে মেলায় আসা সার্থক হয়েছে বলেও জানান। গাছটি দেখে অনেকেই দাম বলেছেন। আশা করি শিগগির গাছটি বিক্রি হয়ে যাবে।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী শাম্মি আক্তার জানায়, মেলায় হাজার প্রজাতির গাছ দেখেছি, বিভিন্ন ধরনের বনসাই দেখেছি। কিন্তু এই বনসাইটি অন্য গাছগুলোর তুলনায় দেখতে একটু বেশিই সুন্দর। তাই গাছটির সঙ্গে বেশ কিছু ছবিও তুলেছি।

মেলার আরেক দর্শনার্থী ছাব্বির বলেন, গাছটি দেখতে হুবহু বিশালাকার বটগাছের মতো। আসলে গাছটি দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। কারণ গাছটির দাম হাঁকা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। যা পুরোই সাধ্যের বাইরে। তবে গাছটি দেখতে অনেক সুন্দর।

মেলা ঘুরে দেখা যায়, বনসাই ছাড়াও মেলায় আছে বিভিন্ন প্রজাতির অর্কিড, মৌসুমি ফলজ-বনজ-ঔষধি, দেশি-বিদেশি ফুল, জৈব সার, আধুনিক সেচ পদ্ধতির যন্ত্রপাতিসহ অনেককিছু। এছাড়া প্রতিটি স্টলেই আছে নানা প্রজাতির ক্যাকটাস। পাশাপাশি ইনডোর প্ল্যান্ট ডেকোরেশনের জন্যও আছে ভিন্ন ভিন্ন বাহারি গাছ।

এছাড়া বৃক্ষমেলায় ছাদবাগানিদের জন্য রয়েছে বিভিন্ন প্রজাতির টবসহ প্রয়োজনীয় সবকিছু। জৈব সার থেকে শুরু করে ছাদে গাছের স্বয়ংক্রিয় সেচের জন্য প্রয়োজনীয় সামগ্রীর স্টলও আছে মেলায়। অফিস ডেস্ক ও বাড়ির আঙিনায় সবুজের ছোঁয়া রাখতে মেলায় পাওয়া যাচ্ছে টবসহ বিভিন্ন জাতের গাছ।

২৬ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৯ আগস্ট পর্যন্ত। রোদ বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকে রাত পর্যন্ত মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের সমাগম আছে বলে জানান বিক্রেতারা।

মেলার তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, এ বছর মেলায় ৫০টি স্টলে বরিশালের বিভিন্ন এলাকার নার্সারি অংশ নেয়। মেলার স্টলগুলোর সাজসজ্জাতেও আছে দারুণ কারুশৈলী। স্টলগুলো দেখলে মনে হবে, দারুণ ছোট একটি বাগান। দুইপাশে সুন্দর সুন্দর গাছ, মাঝ দিয়ে হাঁটার জন্য রাস্তা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)