সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক লাখ ডিম দিতে পারে মৃগেল

বাংলা মাছ’ বলে একটি শব্দ চলমান রয়েছে। মৎস্য সংশ্লিষ্টরা অর্থাৎ মাছ চাষি, মাছ খামারি, মাছ ব্যবসায়ী ও মাছ বিপণনকর্মীদের মধ্যে এ বাংলা মাছ অধিক প্রচলিত।এ দেশি প্রজাতির মাছেদের বাংলা

বাংলা মাছ’ বলে একটি শব্দ চলমান রয়েছে। মৎস্য সংশ্লিষ্টরা অর্থাৎ মাছ চাষি, মাছ খামারি, মাছ ব্যবসায়ী ও মাছ বিপণনকর্মীদের মধ্যে এ বাংলা মাছ অধিক প্রচলিত।এ দেশি প্রজাতির মাছেদের বাংলা মাছের একটি মাছ ‘মৃগেল’।

কোনো কোনো স্থানে মিরকা বা মির্গা নামেও এ মাছটির অধিক পরিচিত রয়েছে। এ মাছটি নদী, হাওর কিংবা পুকুরসহ বিভিন্ন জলাশয়ের নিচু স্তরের মাছ। পানির উপরে অর্থাৎ পানির উপরের স্তরের কাছাকাছি এ মাছগুলো সাধারণত উঠে আসে না। নিচেই ওরা ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে থাকে।

এ মাছের বৈজ্ঞানিক নাম Cirrhinus cirrhosus। প্রাপ্তবয়স্ক অবস্থায় মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য ৮০ সেন্টিমিটার হয়ে থাকে। বাংলাদেশের সর্বত্র নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর ও প্লাবনভূমিতে মৃগেল মাছ পাওয়া যায়।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির বাংলানিউজকে বলেন, মৃগেল সুস্বাদু মাছ। এরা জলাশয়ের তলদেশের স্তর থেকে খাদ্যগ্রহণ করে। প্রাণী-প্লাংকট, তলার ছোট-বড় কীটপতঙ্গ, পচা জৈব্য পদার্থ, কাঁদা, বালি ইত্যাদি মৃগেল মাছের খাদ্য। সম্পূরক খাদ্য হিসেবে চালের কুঁড়া, ফিসমিল, গমের ভুষি, সরিষার খৈল প্রভৃতি খায়।

পরিপক্বতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মৃগেল মাছ এক বছর বয়সেই পরিপক্ব হয়। তবে আবার কারো কারো মতে, এ মাছ ছয় মাসেই পরিপক্ব হয়ে থাকে। এটা অনেকটাই পরিপূর্ণ ও সুষম খাদ্যের উপর নির্ভলশীল। একই বয়সের পুরুষ মাছ স্ত্রী মাছের তুলনায় অপেক্ষাকৃত আগে পরিপক্বতা অর্জন করে।

প্রজনন সম্পর্কে এ কর্মকর্তা বলেন, পরিণত বয়সের এক কেজি ওজনের একটি মৃগেল মাছ থেকে এক লাখ ডিম পাওয়া যেতে পারে। এ মাছ বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না। মে-জুলাই মাসে স্রোতযুক্ত নদীতে ডিম দেয়। এপ্রিল মাস থেকেই কৃত্রিম প্রজননের মাধ্যমে রেণু উৎপাদন করতে দেখা যায়।

স্বাস্থ্য সচেতন ব্যক্তি, যারা ডায়েট কন্ট্রোল করছেন, তারা পুরোপুরিভাবে খাদ্য তালিকায় মাংসকে বেছে না নিয়ে মাংসের পরিবর্তে মৃগেল মাছ বেছে নিতে পারেন। এ মাছের তেল অত্যন্ত উপকারী ফলে আমাদের হার্টের রক্তনালিতে চর্বি জমতে পারে না এবং রক্তনালি পরিষ্কার, সংকীর্ণমুক্ত থাকা। ফলে আমাদের হৃদযন্ত্রের রক্ত চলাচল ভালো থাকে বলে জানান এ সিনিয়র মৎস্য কর্মকর্তা।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)