সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বড়শিতে গাঁথল প্রায় ৭ মণের শাপলা পাতা মাছ

তিন সহযোগী নিয়ে গত শনিবার গণি মিয়া মেঘনায় নৌকা ভাসান। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায়। উদ্দেশ্য, বড়শি দিয়ে বোয়াল মাছ ধরা। কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া

তিন সহযোগী নিয়ে গত শনিবার গণি মিয়া মেঘনায় নৌকা ভাসান। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায়। উদ্দেশ্য, বড়শি দিয়ে বোয়াল মাছ ধরা। কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা মোহনার সোনরামপুর এলাকায় বড়শিতে পুঁটি মাছ দিয়ে টোপ পাতেন। একপর্যায়ে বড়শিতে হ্যাঁচকা টান পড়ল। টোপ গিলেছে বড় কিছু, এমন ধারণা সবার। ধীরে ধীরে বড়শি ওপরে আনার পর ভেসে উঠল বিশাল আকারের একটি শাপলা পাতা মাছ।

এবার সবার চোখ ছানাবড়া। কোনোভাবে মাছটিকে বড়শিতে আটকে রাখা যাচ্ছে না। তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন আরও কয়েকজন জেলে। শেষে ফলা দিয়ে আঘাত করে মাছটিকে দুর্বল করা হয়। ৩০ মিনিটের চেষ্টায় মাছটিকে তীরে ওঠানো হয়। মেপে দেখা গেল এর ওজন প্রায় সাত মণ।

গণি মিয়া মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর একই এলাকায় সাত মণ ওজনের আরও একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছিল।

স্থানীয় জেলেরা জানান, ওই দিন সন্ধ্যায় মাছটি বিক্রির জন্য প্রথমে নেওয়া হয় আশুগঞ্জ আড়তে। সেখানে বিক্রি করা যায়নি। এরপর রাত ৮টার দিকে নেওয়া হয় ভৈরব নৈশ মৎস্য আড়তে। নদীয়া মৎস্য আড়তের মালিক মাছটি ৪৫ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি কেটে টুকরা করে বিক্রি করেন। মাছটি দেখতে আড়তে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা।

গণি মিয়া বলেন, ‘প্রথমে মনে হয়েছে বড় আকারের বোয়াল আটকাইছে। বেশি জোর করতাছে। তখন মনে হইল বোয়াল না। শাপলা পাতা মাছ হইতে পারে, এমন ধারণা আছিল না।’ তাঁর সহযোগী কাজল মিয়া বলেন, ‘মাছটি দেখার পর মনে অনেক আনন্দ হইছে। আবার ডরও লাগতাছিল। না জানি ছুইটা যায়! তুইলা আনতে অনেক কষ্ট হইছে।’

ভৈরব নৈশ মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান বলেন, একসময় মেঘনায় প্রায় প্রতিদিন শাপলা পাতা মাছ ধরা পড়ত। এখন বছরে একটি কি দুটির বেশি এই মাছের দেখা মেলে না।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)