সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

দিনাজপুরে শীত কম, রবিশস্যের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

দিনাজপুরে এবার শীত কম। ডিসেম্বর মাসে যে পরিমাণ শীত পড়ে এবার তার ব্যতিক্রম। রাতে একটু শীত অনুভূত হলেও দিনে চড়া রোদের কারণে বোঝাই যায় না ঋতুচক্রে শীতকাল চলছে। শীত কম পড়ায় রবিশস্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শীতের দাপট না থাকায় কমে গেছে গরম কাপড়ের বেচাকেনা।

দিনাজপুরে এবার শীত কম। ডিসেম্বর মাসে যে পরিমাণ শীত পড়ে এবার তার ব্যতিক্রম। রাতে একটু শীত অনুভূত হলেও দিনে চড়া রোদের কারণে বোঝাই যায় না ঋতুচক্রে শীতকাল চলছে। শীত কম পড়ায় রবিশস্য উৎপাদন হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শীতের দাপট না থাকায় কমে গেছে গরম কাপড়ের বেচাকেনা।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ২০২১ সালে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসে। ২০২২ সালে একই সময় তাপমাত্রা ছিল ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। তবে শেষ দশকে তাপমাত্রা বেড়ে গেছে। ২৩ ডিসেম্বর ১৪.৬, ২৪ ডিসেম্বর ১৩.৪ ও ২৫ ডিসেম্বর ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। শীত নির্দিষ্ট সময়ের পরে আসছে। এবার আবহাওয়ার বড় তিনটি পরিবর্তন দেখা গেছে। আর তা হচ্ছে দেরিতে শীত আসা, শীতের শুরুতেই বৃষ্টি হওয়া এবং রাতে শীত বেশি ও দিনে গরম।

দিনাজপুরের রাজবাড়ী এলাকার মুসল্লি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকরাম হুসাইন বলেন, 'ভোরবেলা অন্যান্যবার যেরকম শীত ও কুয়াশা দেখা যেতো এবার তেমনটি নেই।'

রিরল উপজেলার কৃষক মতিউর রহমান আড়াই বিঘা জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, 'এবার খুব একটা শীত নেই। তাই আলুর গাছ ভালো হলেও রাতে শীত দিনে গরমের কারণে আলুর আকার ছোট হয়ে যাচ্ছে। আবার যদি হঠাৎ করে কুয়াশা ও শীত বেশি পড়ে তাহলে আলুক্ষেতে নাবি ধ্সা বা মোড়ক রোগ দেখা দিতে পারে।'

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান জানান, জেলায় এবার এক লাখ ৭২ হাজার ৮৮১ হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান বলেন, রবিশস্যের জন্য যে পরিমাণ শীত প্রয়োজন তা এখনো নামেনি। শীত বেশি হলে শীত পছন্দকারী রবিশস্যের উৎপাদন বেশি হয়। তবে দিনাজপুরে বিগত বছরগুলোর তুলনায় এখনো শীত কম।

তিনি বলেন, শীত কম হলে রবিশস্যের দানা বা আকার ছোট হয়ে যায়, বীজের জন্য চাষ করা সবজির পুষ্প মঞ্জুরি ভালো হয় না, পেঁয়াজের ফুল আগেই চলে আসে। সবমিলিয়ে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে।

শহরের গরম কাপড়ের বাজার হিসেবে খ্যাত দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কাপড়ের বাজারে গিয়ে দেখা যায়, খুব একটা বেচাকেনা নেই। দোকানদাররা অলস সময় পার করছেন।

সুমন ইসলাম ও সানি আলম নামের দুই বিক্রেতা বলেন, এবার শীত অন্যান্যবারের তুলনায় কম। এখনো শীত নামেনি। তাই গতবারের চেয়ে অর্ধেকেরও কম বেচাকেনা হচ্ছে। ক্রেতা নেই বললেই চলে।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)