সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

গাজীপুরের সাফারি পার্কে নায়ালার ঘরে নতুন অতিথি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নায়ালা শাবকের জন্ম হয়েছে। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এদের দেখা মেলে না। তবে কয়েকদিন আগে জন্ম নেওয়া একটি শাবকের দেখা মিলেছে সম্প্রতি।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নায়ালা শাবকের জন্ম হয়েছে। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এদের দেখা মেলে না। তবে কয়েকদিন আগে জন্ম নেওয়া একটি শাবকের দেখা মিলেছে সম্প্রতি।

নায়ালা আফ্রিকান সাভানা অঞ্চলের একটি প্রাণী। একে সর্পিল শিংযুক্ত হরিণ বলেও অভিহিত করা হয়।

সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে নায়ালার বিচরণ। এই পার্কে এর আগেও একটি শাবকের জন্ম হয়েছিল। তবে সেসময় শাবকটি শিয়ালে খেয়ে ফেলে। এরপর বয়স্ক একটি পুরুষ নায়ালা মারা যায়। সম্প্রতি পার্কে একটি নায়ালা শাবকের জন্ম হলেও প্রথমদিকে তার দেখা মেলেনি। পার্কের জেব্রা বেষ্টনীতে এ শাবক ও তার মাকে দেখা গিয়েছে সম্প্রতি। কাছে যেতে না পারায় এখনও শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান বলেন, এ প্রাণীটি হরিণ প্রজাতির মতো দেখতে। স্ত্রী নায়ালার শিং থাকে না। তবে পুরুষের শিং থাকলেও সে শিংয়ের শাখা থাকে না। এরা তৃণভোজী প্রাণী। ছোট ঘাস, লতাপাতা এদের পছন্দের খাবার। লাজুক হওয়ায় মানুষের উপস্থিতি টের পেলেই এরা লুকিয়ে পড়ে। দিনের বেশিরভাগ সময় লুকিয়ে থেকে সকাল ও শেষ বিকেলে এরা সক্রিয় হয়। স্ত্রী নায়ালা প্রতিবার একটি করে শাবকের জন্ম দেয়।

তিনি আরও বলেন, এদের দেহের দৈর্ঘ্য ১৩৫-১৯৫ সেন্টিমিটার এবং ওজন হয় ৫৫-১৪০ কেজি পর্যন্ত। এদের শরীরে ১০টিরও বেশি সাদা ডোরাকাটা দাগ থাকে। তবে চেরাচালান, বাসস্থান ধ্বংস, কৃষি ও গবাদিপশু চারণের কারণে এদের সংখ্যা কমে আসছে। এরই মধ্যে 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার' প্রাণীটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে উল্লেখ করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, দেশি-বিদেশি নানা প্রাণীর সমহার এখন এই সাফারি পার্কে। দর্শনার্থীদের বিনোদন ও অজানা প্রাণীর সঙ্গে পরিচয়ের দ্বার খুলে দিয়েছে এই পার্ক। এর আগেও একটি নায়ালা শাবকের জন্ম হলেও সেটি শিয়ালে খেয়ে ফেলে। এবার জন্ম নেওয়া শাবকটি নিরাপত্তার সঙ্গেই বড় হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)