সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট!

বর্তমানে বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশুট। বিয়ের দিনক্ষণ ঠিক হলেই বর-কনের পরিকল্পনা চলতে থাকে, কীভাবে শুট হবে? নিজেদের রসায়ন ফুটিয়ে তুলতে কে কতটা পারদর্শী, তার একটা অলিখিত প্রতিযোগিতা থাকেই। এযাবৎ বিভিন্ন ধরনের প্রি-ওয়েডিং শুটের ছবি দেখে কোনোটা হয়তো ভালো লেগেছে, কোনোটা পড়েছে বিতর্কের মুখে।

বর্তমানে বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশুট। বিয়ের দিনক্ষণ ঠিক হলেই বর-কনের পরিকল্পনা চলতে থাকে, কীভাবে শুট হবে? নিজেদের রসায়ন ফুটিয়ে তুলতে কে কতটা পারদর্শী, তার একটা অলিখিত প্রতিযোগিতা থাকেই। এযাবৎ বিভিন্ন ধরনের প্রি-ওয়েডিং শুটের ছবি দেখে কোনোটা হয়তো ভালো লেগেছে, কোনোটা পড়েছে বিতর্কের মুখে। কিন্তু তাই বলে সাপের সঙ্গে ফটোশুট? সম্প্রতি এক যুগলের এই কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।

প্রি-ওয়েডিং শুটের জন্য মানুষ যেখানে চোখ ধাঁধানো লোকেশন বেছে নেন, সেখানে এই যুগল জলজ্ব্যান্ত বিষধর সাপ ধরে এনে শুট করেছেন!

আরও পড়ুন>> পাত্রপক্ষ ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে দিলেন কনে!

Pre Wedding Photoshoot A Thread: pic.twitter.com/8vXpgTRMNK

এই প্রি-ওয়েডিং ফটোশুটের নেপথ্যে যে গল্প ফুটে উঠেছে, তা খানিকটা এরকম- হবু কনে বাড়ির পেছন দিয়ে যাওয়ার সময়ে আচমকা একটি সাপ দেখতে পান। তৎক্ষণাৎ ভয় পেয়ে ফোনে সাপ উদ্ধারকারী সংস্থার নম্বর খুঁজতে থাকেন তিনি।

আরও পড়ুন>> পালানোর চেষ্টা করছিলেন বর, ২০ কিমি তাড়া করে ফিরিয়ে আনলেন কনে

পরের ছবিতেই দেখা যায়, সেই ফোন পেয়ে দুজন ব্যক্তি ওই মেয়েটির বাড়িতে আসে। এরপর ওই সাপকে বাগে এনে ধরে নিয়ে যান তারা। তাদের মধ্যেই একজনের ভালো লেগে যায় মেয়েটিকে। ব্যস, এভাবেই শুরু হয় ওই যুগলের প্রেমকাহিনি।

আরও পড়ুন>> বাসর ঘরে হার্ট অ্যাটাকে বর-বউয়ের মৃত্যু

এমন প্রি-ওয়েডিং ফটোশুট দেখে চক্ষু চড়কগাছ ইন্টারনেট ব্যবহারকারীদের।

একজন মজা করে মন্তব্য করেছেন, সাপেই বানিয়ে দিলো জুটি। আরেকজনের মতে, এই ফটোশুট অস্কারে শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া উচিত। তৃতীয় একজন বলেছেন, দারুণ সৃজনশীল প্রি-ওয়েডিং ফটোশুট!

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)