সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আপন ঠিকানায় ফিরলো বিরল প্রজাতির গুইসাপ

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বাড়িতে বন্দিদশা থেকে পাঁচদিন পর বিরল প্রজাতির বড় আকারের একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বাড়িতে বন্দিদশা থেকে পাঁচদিন পর বিরল প্রজাতির বড় আকারের একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গুইসাপটি অবমুক্ত করেন জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নে সরুগ্রামের আদর্শ কৃষক আব্দুল গনি। সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে ফসলের মাঠ থেকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে তার সামনে দিয়ে গুইসাপটি হেঁটে যাচ্ছিল। খাবারের সন্ধানে লোকালয়ে আসে গুইসাপটি। তখন স্থানীয়দের সহযোগিতায় আব্দুল গনি কৌশলে গুইসাপটি আটক করে বাড়িতে নেন। পরে সিমেন্টের তৈরি একটি বড় পাত্রের ভেতর আটক করে রাখেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন গুইসাপটি দেখতে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় জমান। সংবাদ পেয়ে স্বাধীন জীবনের নির্বাহী পরিচারক ঘটনাস্থলে পৌঁছে গুইসাপটিকে বন্দিদশা থেকে নিরাপদে মুক্ত করেন।

এ বিষয়ে আব্দুল গনি বলেন, 'কৌতূহলবশত গুইসাপটিকে ধরে রেখেছিলাম। তবে প্রাণীটির ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি। শখ করে কয়েকদিন পালন করেছি। খাবার দিয়েছি। তবে এটা ঠিক হয়নি। ভুল বুঝতে পেরে প্রাণীটিকে ছেড়ে দিয়েছি।'

স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বলেন, আমাদের পরিবেশের উপকারী বন্ধুরা আজ বড়ই বিপন্ন। যেভাবে বিপন্ন শকুন। ঠিক সেভাবেই বিপন্ন গুইসাপ। কারণ এরা শকুনের মতোই মরা, পচা প্রাণী খেয়ে পরিবেশের অপরিসীম উপকার করে চলে।

তিনি বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল গুইসাপটি। অসচেতন এক কৃষক গুইসাপটি আটক করে রাখেন। তাকে বুঝিয়ে গুইসাপটি নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।

ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। প্রাণীটিকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)