সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

নারিকেলের দামে রেকর্ড

লক্ষ্মীপুরে হঠাৎ করে নারিকেলের দাম বেড়ে গেছে। গত ১৫-২০ দিন ধরে স্থানীয় বাজারে প্রতিটি নারিকেল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে। এর আগে জেলায় নারিকেলের দাম এত বাড়েনি বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, ডাবের চাহিদা বৃদ্ধি এবং ভারত থেকে নারিকেল আমদানি বন্ধ থাকায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে নারিকেলের দাম বেড়ে

লক্ষ্মীপুরে হঠাৎ করে নারিকেলের দাম বেড়ে গেছে। গত ১৫-২০ দিন ধরে স্থানীয় বাজারে প্রতিটি নারিকেল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে। এর আগে জেলায় নারিকেলের দাম এত বাড়েনি বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, ডাবের চাহিদা বৃদ্ধি এবং ভারত থেকে নারিকেল আমদানি বন্ধ থাকায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে নারিকেলের দাম বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়তি চাহিদার কারণে প্রতিবছর শীত মৌসুম শুরুর আগে ভারত থেকে নারিকেল আমদানি হতো। এবার এখন পর্যন্ত আমদানি শুরু হয়নি। এ কারণে দাম বেড়েছে।

চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লাসহ কয়েকটি জেলায় নারিকেলের উৎপাদন বেশি হয়। এসব নারিকেল সারাদেশে সরবরাহ হয়। শুধু লক্ষ্মীপুরেই নারিকেল-ডাব ঘিরে চলতি বছরে ৬০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মেঘনা উপকূলীয় এ জনপদে শতাধিক পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তারা ট্রাক-পিকআপযোগে ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারিকেল সরবরাহ করেন। অপরিকল্পিতভাবে উৎপাদন করা এ পণ্য ঘিরে গ্রামীণ অর্থনীতিও রয়েছে চাঙা।

কৃষি বিভাগ জানিয়েছে, লক্ষ্মীপুরে ২ হাজার ৫৮০ হেক্টর জমিতে নারিকেল গাছ রয়েছে। তবে বেশিরভাগ বাগানই অপরিকল্পিতভাবে করা। আর প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে নারিকেল গাছ। নারিকেলের জন্য সুনাম থাকলেও এখন ডাবের জন্যও সারাদেশে পরিচিতি পাচ্ছে লক্ষ্মীপুর জেলা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এবং গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশের বাজারে ডাবের চাহিদা তুঙ্গে থাকে। যে কারণে নারিকেলের সরবরাহ সংকট দেখা দেয়। এর প্রভাবে বাজারে নারিকেলের দামও বাড়তি।

৩০ বছর ধরে নারিকেল ব্যবসা করছেন রায়পুরের দক্ষিণ দেনায়েতপুর এলাকার খোকন দেওয়ান। তিনি জাগো নিউজকে বলেন, এর আগে কখনো নারিকেলের দাম এত হয়নি। এর কারণ ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে। আগে প্রতিটি নারিকেল ৪৫-৫৫ টাকায় কেনা হলেও এখন খরচ পড়ছে ৯০-১০০ টাকা।

দালাল বাজার এলাকার নারিকেল ব্যবসায়ী মো. শরীফ বলেন, 'কখনো নারিকেলের এত দাম ওঠেনি। এখন ৮০ টাকার নিচে কোনো নারিকেল নেই। ফসলও এবার ভালো হয়েছে। দিনদিন এ অঞ্চলে ডাবের চাহিদাও বেড়ে যাচ্ছে।'

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ বলেন, নারিকেল-ডাব ঘিরে চলতি বছরে ৬০০ কোটি টাকার লেনদেন হবে।

তিনি আরও বলেন, ডাবের চাহিদার কারণেই বাড়ছে নারিকেলের দাম। এখানে অপরিকল্পিতভাবে নারিকেলের বাগান করা হয়। এত ঘনঘন চারা লাগানোয় গাছে রোদ কম পায়। তবে সার দেওয়াসহ পরিচর্চা করলে উৎপাদন আরও কয়েকগুণ বাড়বে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)