সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

থাইল্যান্ডে লাগেজ থেকে লাল পান্ডাসহ নানা প্রজাতির প্রাণি উদ্ধার

থাইল্যান্ডে কয়েকটি লাগেজ তল্লাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ থেকে এসব প্রাণি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃত সবাই ভারতীয় নাগরিক।

থাইল্যান্ডে কয়েকটি লাগেজ তল্লাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ থেকে এসব প্রাণি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃত সবাই ভারতীয় নাগরিক।

বুধবার (৬ মার্চ) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ওই ছয় যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন প্রজাতির সাপ, টিয়া পাখি, বড় টিকটিকি থেকে শুরু করে লাল পান্ডাসহ একে একে বেরিয়ে আসে ৮৭টি পশু-পাখি।

আরও পড়ুন:

থাইল্যান্ডের শুল্ক কর্মকর্তারা জানান, পাচারের জন্য এসব পশু-পাখি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা এসব প্রাণি নিয়ে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে যাচ্ছিলেন। প্রাণি পাচারের অভিযোগ প্রমাণিত হলে আটককৃত ছয় জনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই শুল্ক বিভাগ। সেসব ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে। প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি ও কাপড়ের ব্যাগের ভেতর কাপড়ে জড়িয়ে রাখা ছিল নানা প্রজাতির সাপ।

আরও পড়ুন:

সারাবিশ্বে বন্যপ্রাণি পাচারের অন্যতম পরিবহনকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণি সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে পাচারকৃত বন্যপ্রাণির বাজার বড় হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)