সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শেরপুরে সড়কের পাশে পশুর হাট, যানজটে ভোগান্তি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীর চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চবিদ্যালয়ের পাশে কোরবানির পশুর হাট বসানোয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীর চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চবিদ্যালয়ের পাশে কোরবানির পশুর হাট বসানোয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

বুধবার (৪ জুন) দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও পিকআপভর্তি কোরবানির পশু আসতে থাকে হাটে। হাটের মাঠে জায়গার অভাবে বিক্রেতারা রাস্তার দুই পাশেও পশু নিয়ে অবস্থান নেন। ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

ঢাকা থেকে ঈদের ছুটিতে আসা অঞ্জলী মারাক বলেন, রাস্তার পাশ থেকে হাট সরিয়ে অন্যত্র নেওয়া দরকার। ছোট বাচ্চা নিয়ে দুই ঘণ্টা বাসে বসে আছি, এটা খুব কষ্টের।

ঝিনাইগাতী থেকে শেরপুর সদর হাসপাতালে রোগী নিয়ে যাওয়া আমিনুল ইসলাম বলেন, রাস্তায় এমন যানজট থাকলে তো আমাদের মতো রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই বিপদ হয়ে যাবে।

হাটের ইজারাদার মো. হেলাল উদ্দিন বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে জেলার অন্যান্য হাট জমে ওঠেনি। আজ আবহাওয়া ভালো থাকায় ক্রেতা-বিক্রেতা বাড়ে এবং হাটে ভিড়ও বেড়ে যায়। এতে কিছুটা যানজট হয়েছে। প্রশাসন ও আমাদের স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে কাজ করছেন।

তবে স্থানীয়রা বলছেন, ঈদ মৌসুমে এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে পশুর হাট বসানো একেবারেই অনুপযুক্ত। সুষ্ঠু পরিকল্পনা ও বিকল্প স্থান নির্ধারণ না করলে প্রতিবছর একই চিত্রের পুনরাবৃত্তি ঘটবে।

উমর ফারুক সেলিম/কেএসআর

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)