সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জেলের জালে ধরা পড়লো রাসেলস ভাইপার

মানিকগঞ্জের হরিরামপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ।

মানিকগঞ্জের হরিরামপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিষধর রাসেলস ভাইপার সাপ।

বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে জেগে ওঠা পদ্মার নতুন চর ভাটিকান্দি এলাকায় চায়না দুয়ারি জালে সাপটি আটকা পড়ে।

উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আফছার মিস্ত্রি (৪৫) দুপুরের দিকে চায়না দুয়ারী জাল থেকে মাছ আহরণের সময় রাসেলস ভাইপারটি দেখতে পান।

আফছার মিস্ত্রি বলেন, 'সাপটি জ্যান্ত অবস্থায় সাবধানে ধরে আন্ধারমানিক ট্রলারঘাটে নিয়ে আসি। এটি প্রায় তিন ফুট লম্বা। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে সাপটি হস্তান্তর করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।'

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, সাপটি ঢাকায় বন অধিদপ্তরে পাঠানো হবে। এটি গবেষণার কাজে নাকি কোথাও অবমুক্ত করা হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

বিএম খোরশেদ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)