সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

থানায় সাপ আতঙ্ক, সাপুড়ে ডাকলেন ওসি

শরীয়তপুরের সখিপুর থানায় বিষধর সাপ আতঙ্ক দেখা দিয়েছে। একটি সাপ মেরে ফেলা হলেও আরেকটি থানা চত্বরে ঢুকে পড়েছে। সাপ ধরতে সাপুড়ে ডেকেছেন ওসি।

শরীয়তপুরের সখিপুর থানায় বিষধর সাপ আতঙ্ক দেখা দিয়েছে। একটি সাপ মেরে ফেলা হলেও আরেকটি থানা চত্বরে ঢুকে পড়েছে। সাপ ধরতে সাপুড়ে ডেকেছেন ওসি।

সোমবার (২৫ মার্চ) দুপুরে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সাপুড়ে ডাকেন সাপ ধরতে।

থানা পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, রোববার (২৪ মার্চ) থানার নতুন ভবন নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন কয়েকজন নির্মাণশ্রমিক। এসময় মাটির ভেতর থেকে দুটি বিষধর সাপ বের হয়ে আসে। একটি সাপ শ্রমিকরা মেরে ফেললেও অপরটি থানা চত্বরের মধ্যে পালিয়ে যায়। পরে সেই সাপ ধরতে সাপুড়ে ডাকেন ওসি। তবে এখন পর্যন্ত অন্য সাপটি ধরা সম্ভব হয়নি।

ওসি মাসুদুর রহমান বলেন, সখিপুর থানার নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে, একসময় তা ঝোপঝাড়ে পূর্ণ ছিল। ওই জায়গাটিতে কাজ করার সময় দুটি সাপ বের হয়ে একটি সাপ থানা চত্বরে ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সাপুড়েকে ডাকা হয়।

বিধান মজুমদার অনি/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)