সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাপেকাটা শিক্ষার্থীকে ঝাড়ফুঁক, ২ ঘণ্টা পর মৃত্যু

রাজবাড়ীতে সাপকাটার প্রায় দুই ঘণ্টা পর শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীতে সাপকাটার প্রায় দুই ঘণ্টা পর শেফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে এবং উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো।

শেফাকে সাপকাটার পর বাড়িতে রেখে পান্না মোল্লা নামে এক কৃষককে ডেকে এনে ঝাড়ফুঁক করা হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শোবার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২২ বাচ্চা

শেফার চাচা জহিরউদ্দিন জমাদার জানান, বিকেলে শেফা বাড়ির সামনের বাথরুমে থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কাটে। এসময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা খারাপ হলে সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে ঝাড়ফুঁক না করে সাপে কাটার সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল। বাড়িতে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

রুবেলুর রহমান/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)