সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

লোকালয়ে সুন্দরবনের হরিণ, উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সেটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সেটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দীনবন্ধু জানান, আমাদের বাড়ির সামনে বনের দিকে একটি নৌকা করে কয়েকজন মানুষ ঘোরাফেরা করছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আমরা নজর রাখি। কিছুক্ষণ পর একটি হরিণ দৌড়ে এসে রাস্তা পার হয়ে সন্তোষ কাকার পুকুরে পড়ে যায়। আমরা স্থানীয় কয়েকজন মিলে হরিণটিকে পানি থেকে তুলে আনতে সক্ষম হই। এরপর বনবিভাগে খবর দিই। তবে যারা হরিণ খুঁজছিল লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল কুমার মণ্ডল বলেন, 'স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে আমরা তাৎক্ষণিক শারীরিক পরীক্ষা করি। হরিণটির শরীরে বড় কোনো আঘাত ছিল না। সে সুস্থ ছিল বলে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হরিণটি লোকালয়ে চলে আসার পেছনে চোরা শিকারিদের তাড়া রয়েছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি আমাদের জন্য গুরুত্বের সঙ্গে তদন্তাধীন।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় চোরা শিকারিদের চলাচল আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে জলপথে নৌকা নিয়ে গভীর জঙ্গলে ঢুকে বন্যপ্রাণী শিকার ও পাচারের চেষ্টা করছে একাধিক চক্র। মাঝে মাঝে লোকালয়ে বন্যপ্রাণীর অনুপ্রবেশ দেখা যাচ্ছে। যা একটি বিপজ্জনক সংকেত।

স্থানীয় পরিবেশকর্মী মো ফজলু বলেন, হরিণের মতো নিরীহ প্রাণী মানুষের বসতভিটায় এসে পড়ে মানে সে গভীরভাবে আতঙ্কিত। এর মানে বনের অভ্যন্তরে তার জন্য নিরাপত্তা নেই। চোরা শিকারিদের দৌরাত্ম্য কমানো না গেলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।

ঘটনার পর স্থানীয়রা বন বিভাগের প্রতি আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। বিশেষ করে নদীপথে যারা সন্দেহজনকভাবে চলাফেরা করে, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে।

সুন্দরবনের চিত্রা হরিণ বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণি রক্ষায় স্থানীয়দের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণ হলো এ ঘটনায়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)