সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শ্বশুরবাড়িতে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

নোয়াখালীর চাটখিলে বিষধর সাপের কামড়ে ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নোয়াখালীর চাটখিলে বিষধর সাপের কামড়ে ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরের দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে রাত ১২টার দিকে উপজেলার মলংচর গ্রামে শ্বশুরবাড়িতে সাপের ছোবলে আহত হন ফরহাদ।

ফরহাদ হোসেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কানারী বাড়ির মজিবুল হকের ছেলে।

ফরহাদের বাবা মজিবুল হক জানান, রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে ফরহাদ হোসেন তার শ্বশুরবাড়িতে বসতঘরের শয়নকক্ষে খাটের ওপর থেকে মাটিতে পা রাখতেই বিষধর সাপ পরপর চারটি ছোবল দেয়। পরে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিজ কন্ট্রোলার ডা. নূর মোহাম্মদ বলেন, ফরহাদকে বিষাক্ত সাপে কাটার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করেন। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন আছে জানিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ২৪ ঘণ্টায় ১৫ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। আগস্ট মাসে ৩৯২ জনসহ এ পর্যন্ত ৫৫৩ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)