সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

লালশাক চাষ করার সহজ উপায়

খাবারের স্বাদ বাড়িয়ে দেয় লালশাক। সুস্বাদু ও পুষ্টিকর হিসেবে এটি একটি জনপ্রিয় খাবার। দেশের প্রায় সব অঞ্চলেই লালশাক চাষ হয়। পাশাপাশি বেকারত্ব দূর করতে নিজের অথবা বর্গা জমিতে লালশাক চাষ করতে পারেন।

খাবারের স্বাদ বাড়িয়ে দেয় লালশাক। সুস্বাদু ও পুষ্টিকর হিসেবে এটি একটি জনপ্রিয় খাবার। দেশের প্রায় সব অঞ্চলেই লালশাক চাষ হয়। পাশাপাশি বেকারত্ব দূর করতে নিজের অথবা বর্গা জমিতে লালশাক চাষ করতে পারেন।

জমি তৈরি ও বীজ বপনখুব ভালোভাবে চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হবে। জমি ও মাটির অবস্থা বুঝে ৪-৬টি চাষ ও মই দিতে হবে। বীজ ছিটিয়ে ও সারিতে এটি বপন করা যায়। তবে সারিতে বপন করা সুবিধাজনক। এক সারি থেকে অন্য সারির দূরত্ব হবে ২০ সেন্টিমিটার। একটি কাঠি দিয়ে ১৫-২০ সেন্টিমিটার গভীর লাইন টেনে সারিতে বীজ বুনে মাটি সমান করে দিতে হবে। সারাবছরই লালশাক চাষ করা যায়। তবে শীতের শুরুতে লালশাকের ফলন বেশি হয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে পুকুরপাড়ে সবজি চাষে সফল মাছ চাষিরা

মাটির প্রকৃতিপ্রায় সব ধরনের মাটিতেই সারাবছর 'বারি লাল শাক-১' এর চাষ করা হয়। তবে দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি লালশাক চাষের জন্য উপযোগী।

সার প্রয়োগমানসম্পন্ন ভালো ফলন পেতে লালশাক চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করা উচিত। জৈব সার ব্যবহারে মাটির গুণাগুণ ও পরিবেশ ভালো থাকবে। গবাদি পশু থেকে গোবর সংগ্রহ করা যায়। এ ছাড়া ভালো ফলন পেতে জমিতে আবর্জনা ও পঁচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে আবর্জনা, ঝরাপাতা ইত্যাদি স্তূপ করে সার তৈরি করা সম্ভব।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় বাড়ছে সবজি চাষ

পরিচর্যাবীজ গজানোর ১ সপ্তাহ পর প্রত্যেক সারিতে ৫ সেন্টিমিটার পর পর গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। জমি আগাছামুক্ত রাখতে হবে। জমির উপরের মাটিতে চটা হলে নিড়ানি দেওয়ার সময় তা ভেঙে দিতে হবে।

মনে রাখবেন, উন্নত পদ্ধতিতে লালশাক চাষ করলে প্রতিবিঘা জমি থেকে প্রায় ৫শ' কেজি শাক পাওয়া যায়।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)