সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নাটোরে বিলুপ্ত প্রায় হিমালয়া ঈগল উদ্ধার

নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা।

নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পাখিটিকে উত্তরা গণভবনের 'পাখির অভয়াশ্রম' কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাস টার্মিনালের পাশে ঈগল পাখিটি পাওয়ার পর মোটর শ্রমিকরা ৯৯৯ এ ফোন দিলেও কেউ পাখিটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মোটর শ্রমিক ময়েন উদ্দিন জানান, শুক্রবার সকালে টার্মিনালের পাশের একটি গাছ থেকে ঈগলটি পড়ে আহত হলে আর উড়তে পারছিলো না। পরে কয়েকজন শ্রমিক ঈগলটিকে সেবাযত্ন করে। শনিবার সকালে পাখিটি কিছুটা সুস্থ হয়। তবে ঈগলটিকে উদ্ধারে ৯৯৯ ফোন করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। দুপুরে স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি পাখিটি নিয়ে যান।

সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম বলেন, স্থানীয়রা বিলুপ্ত প্রায় হিমালয়া ঈগল পাখিটি উদ্ধারের কথা জানালে আজ দুপুরে ঘটনাস্থলে যাই। পরে পাখিটিকে স্থানীয় এক পশু চিকিৎসককে দেখিয়ে নাটোর উত্তরা গণভবনের পাখির অভয়াশ্রমে হস্তান্তর করি। আশা করি পাখিটি সুচিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।

রেজাউল করিম রেজা/এনআইবি/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)