সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেয়ের জন্মদিনে বাবা-মায়ের ব্যতিক্রমী উদ্যোগ

জন্মদিন মানেই কেক কাটা, আনন্দ-উৎসব আর জমকালো আয়োজন এমন প্রচলিত ধারণার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের এক দম্পতি।

জন্মদিন মানেই কেক কাটা, আনন্দ-উৎসব আর জমকালো আয়োজন এমন প্রচলিত ধারণার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের এক দম্পতি।

তাদের আদরের মেয়ে আরিবাহ্ ইসলামের দ্বিতীয় জন্মদিন উপলক্ষ্যে তারা বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী উদযাপন।

মঙ্গলবার (৩০ জুন) মেয়ের দ্বিতীয় জন্মদিনে মা-বাবা অংশ নিয়েছেন রক্তদান কর্মসূচিতে এবং করেছেন বৃক্ষরোপণ।

জমকালো আয়োজন বা বাহ্যিক উৎসবের পরিবর্তে তারা বিশ্বাস করেন বিশেষ দিনগুলোকে সমাজের কল্যাণে কাজে লাগানোই হতে পারে সবচেয়ে সুন্দর উদযাপন।

মেয়ের মা আসমাউল হুসনা বলেন, 'সবসময় চেয়েছি মেয়ের জন্মদিন শুধু আনন্দের উপলক্ষ্য না হয়ে, ভালো কাজেরও একটি উপলক্ষ্য হোক। নিয়মিত রক্তদান করি, কারণ বিশ্বাস করি এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। একইসঙ্গে গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। সবচেয়ে চাওয়া মেয়ে বড়ো হয়ে একজন মানবিক মানুষ হোক, মানুষের পাশে দাঁড়াতে শিখুক, সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার মানসিকতা নিয়ে বেড়ে উঠুক। আজকের এই ছোট ছোট উদ্যোগগুলো একদিন তার কাছে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।'

মেয়ের বাবা আরিফুল ইসলাম বলেন, 'রক্তদান হলো একজন মানুষকে দেওয়া জীবনের সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি। কারণ আপনার দেওয়া এক ব্যাগ রক্ত কারও জীবন বাঁচাতে পারে। মেয়ের জন্মদিনে আমরা সেই উপহারটাই দিতে চেয়েছি। প্রথম জন্মদিনে যে গাছ লাগিয়েছিলাম, তা এখন ছোট্ট একটি বাগানে পরিণত হয়েছে। এবারও রক্তদান শেষে গাছ লাগিয়েছি।'

তিনি আরও বলেন, 'এই উদ্যোগ শুধু একটি জন্মদিন উদযাপনের গল্প নয় বরং একটি পরিবারের মূল্যবোধ, চিন্তাধারা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার এক অনন্য প্রয়াস। এমন উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের উদযাপন শুধু আনন্দে নয়, বরং ভালো কাজের মধ্যেও নিহিত। ছোট্ট আরিবাহ্ বড়ো হয়ে উঠুক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলোয়। এটাই হোক তার জন্মদিনের সবচেয়ে বড়ো শুভকামনা।'

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)