সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপের কামড়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

শরীয়তপুরের ডামুড্যাতে সাপের কামড়ে মজিবর হাওলাদার (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মজিবর হাওলাদার ধানকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শরীয়তপুরের ডামুড্যাতে সাপের কামড়ে মজিবর হাওলাদার (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মজিবর হাওলাদার ধানকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে ধানকাঠি ইউনিয়নের মঠেরহাট বাজার এলাকায় ধানের জমির আগাছা পরিষ্কার করতে যান মজিবর হাওলাদার। আগাছা পরিষ্কার করার এক পর্যায়ে তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি তার পরিবারকে জানালে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক নেই এমন অজুহাতে তাকে সাপে কাটার এন্টিভেনম দেওয়া হয়নি। পরে উপায় না দেখে মজিবর হাওলাদারকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়।

মজিবর হাওলাদারের মেয়ে জামাই সুমন দেওয়ান অভিযোগ করে বলেন, আমার শ্বশুরকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক নেই বলে ভ্যাকসিন দেয়নি। তারা যদি তখন ভ্যাকসিন দিতো তাহলে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন। চিকিৎসকের অসহযোগিতার কারণেই তিনি মারা গেছেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে মাছের ঘেরে মিললো ১২ ফুট লম্বা অজগর

ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা (রতন) বলেন, মজিবর ভাইয়ের এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। তাকে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত নার্স বলেন ডাক্তার দুপুরের খাবার খেতে গেছেন আপনারা অপেক্ষা করেন। একজন সাপে কাটার রোগীকে নিয়ে অপেক্ষা করলে তিনি কিভাবে বাঁচবেন। পরে বাধ্য হয়ে জরুরি সেবা নাম্বারেও কল দেওয়া হয়েছিল। চিকিৎসকের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, সাপে কাটার রোগীদের জন্য হাসপাতালে ভ্যাকসিন রয়েছে। এছাড়াও যে কোনো ডাক্তার সেই ভ্যাকসিন দিতে পারেন। আমি ঢাকায় বিষয়টি জানতে পারিনি। আমি খোঁজ নিয়ে দেখবো কোনো ডাক্তার ডিউটিতে ছিলেন। আর কেন ভ্যাকসিন দেওয়া হয়নি। যদি কোনো চিকিৎসকের গাফলতি থাকে সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)