সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

১৬০ টাকায় গরুর মাংস-আলু-মসলা, ইলিশ-পোলাও-তেল ২৯৯

সাপ্তাহিক ছুটির দিনে স্বল্প খরচে পরিবার নিয়ে কী খাবেন? আলু দিয়ে গরুর মাংস নাকি ইলিশ পোলাও? চাইলে কিন্তু দুই বেলায় দুটিই খেতে পারেন। খরচ পড়বে মাত্র ১৬০ ও ২৯৯ টাকা। দুর্মূল্যের এই বাজারে সবার জন্য দুটি কম্বো অফার নিয়ে এসেছে সুপার শপ ডেইলি শপিং। এটি পাওয়া যাবে শুক্রবার (১৫ নভেম্বর) ডেইলি শপিংয়ের নির্দি

সাপ্তাহিক ছুটির দিনে স্বল্প খরচে পরিবার নিয়ে কী খাবেন? আলু দিয়ে গরুর মাংস নাকি ইলিশ পোলাও? চাইলে কিন্তু দুই বেলায় দুটিই খেতে পারেন। খরচ পড়বে মাত্র ১৬০ ও ২৯৯ টাকা। দুর্মূল্যের এই বাজারে সবার জন্য দুটি কম্বো অফার নিয়ে এসেছে সুপার শপ ডেইলি শপিং। এটি পাওয়া যাবে শুক্রবার (১৫ নভেম্বর) ডেইলি শপিংয়ের নির্দিষ্ট আউটলেটে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডেইলি শপিং তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আবারো ডেইলি শপিং-এ সেই ভাইরাল আলু-গোস্তের সাথে এক্সট্রা মাংসের মসলা। দাম কিন্তু সেই ১৬০ টাকা। এবার আরো বিস্তৃত পরিসরে।

ছোট পরিবারের মাংস-ভাতের আয়োজনের জন্যে সেরা সলুশানে থাকছে ২০০ গ্রাম+/-৫ গ্রাম গরুর মাংস, ১০০ গ্রাম+/-৫ গ্রাম আলু এবং প্রাণ গরুর মাংসের মসলা ২০ গ্রাম। এ সব কিছুর দাম পড়বে মাত্র ১৬০ টাকা।

এই অফার পাওয়া যাবে ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে। এই কম্বো পাওয়া যাবে ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।

ডেইলি শপিং এবার নিয়ে এলো সবার জন্য 'ইলিশ পোলাও ভরপুর কম্বো'। সেই সঙ্গে এক্সট্রা প্রাণ সরিষার তেল ৮০ মিলি।

ছুটির দিনে আপনার পরিবারের ইলিশ-পোলাও আয়োজনের জন্যে সেরা এই সল্যুশানে থাকছে ৩০০+ গ্রামের একটি আস্ত ইলিশ ও ২৫০ গ্রাম প্রাণ চিনিগুড়া চাল (খোলা)। সেই সঙ্গে ৮০ মিলি প্রাণ সরিষার তেল একদম ফ্রী। দাম মাত্র ২৯৯ টাকা।

ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে এই কম্বো পাচ্ছেন ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।

এমএমএআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)