গোল মরিচের উপকারিতা ও চাষ পদ্ধতি: পুষ্টিগুণে ভরপুর এবং লাভজনক একটি ফসল
গোল মরিচ, যা "মসালার রাজা" নামে পরিচিত, শুধু একটি মসলা নয় বরং এটি পুষ্টিগুণে ভরপুর এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত লাভজনক একটি ফসল। এর চাহিদা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্

গোল মরিচ, যা "মসালার রাজা" নামে পরিচিত, শুধু একটি মসলা নয় বরং এটি পুষ্টিগুণে ভরপুর এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত লাভজনক একটি ফসল। এর চাহিদা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্যধিক। আসুন, গোল মরিচের উপকারিতা, পুষ্টিগুণ এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানি।
গোল মরিচে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ এবং ঔষধি গুণাবলী।
পুষ্টিমূল্যঃ গোল মরিচে আমিষ, চর্বি এবং প্রচুর পরিমাণে ক্যারোটিন, ক্যালসিয়াম ও লৌহ থাকে।
ভেষজগুণঃ১. হজমে সহায়তা করে২. স্নায়ু শক্তি বাড়ায়৩. দাঁতের ব্যাথা কমানোতে সহায়তা করে৪. মাংসপেশী ও হাড়ের জোড়ার ব্যাথা উপশম করে৫. কোষ্ঠকাঠিন্য দূর করে
ব্যবহারঃ মসলা হিসেবে গোল মরিচের ব্যবহার রয়েছে।
গোল মরিচের চাষ একটি লাভজনক উদ্যোগ, যা সঠিক পদ্ধতিতে পরিচালনা করলে ভালো ফলন দেয়।
উপযুক্ত মাটি ও জমিঃ পর্যাপ্ত বৃষ্টিপাত হয় ও আর্দ্রতা বেশি এমন এলাকায় গোল মরিচ ভাল জন্মে। এ ফসল 100C-400C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। পিএইচ ৪.৫-৬.০ পর্যন্ত এ ফসল ফলানো যায়। পাহাড়ি এলাকার মাটি এ ফসল চাষের জন্য খুব উপযোগী।
জাত পরিচিতিঃ স্থানীয় জাত
সার ব্যবস্থাপনাঃ প্রতি গর্তে ৩০০ গ্রাম ইউরিয়া, ১১০ গ্রাম টিএসপি ও ৪৫০ গ্রাম পটাশ দিতে হয়। তবে এ পরিমাণ সার তৃতীয় বছর হতে দিতে হবে। এ পরিমাণের ১/৩ ভাগ ১ম বছর এবং ২/৩ ভাগ দ্বিতীয় বছরে দিতে হবে। সার সাধারণতঃ বছরে দু’বারে দিতে হয়। একবার মে-জুন মাসে ও পরের বার আগষ্ট-সেপ্টেম্বর মাসে দিতে হয়। এছাড়া প্রতি বছর প্রতি গর্তে মে-জুন মাসে ১০ কেজি পঁচা গোবর ও প্রতি ১ বছর অন্তর-অন্তর প্রতি গর্তে ৬০০ গ্রাম চুন দিতে হবে।
সেচ ও আগাছা ব্যবস্থাপনাঃ আগাছা দেখা দিলে পরিষ্কার করতে হবে ও মাটিতে রসের অভাব হলে পানি সেচ দিতে হবে। ডগা বাড়তে থাকলে ঠেস গাছের সাথে বেঁধে দিতে হবে।



