সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কাবা শরিফে পাখির অবাধ বিচরণ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে কাবা শরিফ চত্বরে তাওয়াফও বন্ধ রয়েছে। নীরব নিস্তব্ধ কাবা শরিফের মাতআফে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই পাখির ঝাঁক নেমে পড়েছে। যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল।

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে কাবা শরিফ চত্বরে তাওয়াফও বন্ধ রয়েছে। নীরব নিস্তব্ধ কাবা শরিফের মাতআফে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই পাখির ঝাঁক নেমে পড়েছে। যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল।

হারামাইন শারিফাইন ফেসবুক পেজে পোস্ট দেয়া এক ছবিতে দেখা যায়, কাবা শরিফ চত্বরে নিস্তব্ধতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাবা শরিফ সংলগ্ন মাকামে ইবরাহিমের পাশে দাঁড়িয়ে আছে। আর তার সামনেই পাখির ঝাঁক কাবা চত্বরে নেমে পড়েছে।

হঠাৎ করে কেউ দেখলে মনে হবে এ ছবিটি পবিত্র নগরী মক্কা কবুতর চত্বর। তবে মাকামে ইবরাহিমের ছবির কারণেই তা স্পষ্ট হয়ে যাবে যে এটি কবুতর চত্বর নয়। এ যে মহান আল্লাহর ঘর কাবা শরিফের চত্বর।

কাবা শরিফের চারপাশ যেখানে সব সময় হাজারো মানুষের তাওয়াফে মুখরিত ছিল, সেখানে এখন ঝাঁকে ঝাঁকে পাখি নির্ভয়ে স্বাধীনভাবে সময় কাটায়। মনে হচ্ছে যেন, পাখিরা কাবা চত্বরে মহান রবের জিকির করছে। হারামাইন শারিফাইন ফেসবুক পেজে এমনই মন্তব্য করছেন অনেকে।

- দানজুমাই এজি হাদিজিয়া (Danjumai AG Hadejia) নামে একজন মন্তব্যে লিখেছেন-সুবহানাল্লাহ! কী চমৎকার! নিষ্পাপ কন্যা, এ পাখিগুলো পৃথিবীতে আল্লাহর ইবাদত করার সবচেয়ে পবিত্র স্থান উপভোগ করছে । এই পাখিগুলো সম্ভবত মহান আল্লাহর ইবাদত করছে।

- তোয়ান আহমেদ (Tuan Ahamed) নামে একজনের মন্তব্য, হে পাখিরা! তোমরা কাবা শরিফ খেয়াল রাখ! এ পবিত্র স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার প্রয়োজন নেই।'

অনেকেই মন্তব্য করেছেন, হে আল্লাহ! পাখির মতো আমাদের কাবা চত্বরে সময় কাটানোর তাওফিক দাও। মহামারি করোনা থেকে মুক্তি দিয়ে তাওয়াফ করার তাওফিক দাও।'

ইতিমধ্যে ২০ বছর অপেক্ষার পর একাকি পায়ে হেটে কাবা শরিফ তাওয়াফের ইচ্ছাপূরণ করেছেন এক ব্যক্তি। যে কিনা ২০ বছর আগে এমন এক স্বপ্নে দেখেছেন, যার ব্যাখ্যা ছিল- 'সে ব্যতীত অন্য কেউ কাবা চত্বরে তাওয়াফ করবে না। সম্প্রতি তা বাস্তবায়ন হয়েছে মর্মে খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে।

সৌদি আরব ইতিমধ্যে দুই ধাপে সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। সে মতে প্রথম ধাপে গত ৩১ মে রোববার স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণের জন্য মসজিদে নববিসহ অনেক মসজিদ খুলে দিয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ২০ জুন মোতাবেক ২৮ শাওয়ালও বাকি মসজিদ খুলে দেবে। তবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ পুরোপুরি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা এখনও আসেনি।

মুসলিম উম্মাহ তাদের হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও ইবাদতের জন্য মুখিয়ে আছে। কখন আসবে সেই সময়। কখন আসবে সে ঘোষণা।

মুমিন মুসলমানের চাওয়া, হে আল্লাহ! আপনি মহামারি করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিন। খুলে দিন কাবার দরজা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)