সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

হাড়কাঁপানো শীতে কাবু মৌলভীবাজার, বিপাকে ৯২ বাগানের চা শ্রমিক

পৌষের মাঝামাঝিতে মৌলভীবাজারে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯২টি চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজে বের হতে হচ্ছে তাদের।

পৌষের মাঝামাঝিতে মৌলভীবাজারে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯২টি চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজে বের হতে হচ্ছে তাদের।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার যা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় এবং ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, তীব্র শীত উপেক্ষা করে সকালে কাজে যেতে হচ্ছে চা শ্রমিকদের। তবে শ্রমিকদের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতের মধ্যে কষ্ট করে কাজ করছেন। এছাড়া বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষ, যাদের বেশির ভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়।

চা শ্রমিকেরা জানান, তীব্র শীতের সময় আমরা কাজ করতে হয়। আমাদের কারও পর্যাপ্ত গরম কাপড় নেই। রাতে ঠান্ডার জন্য ঘুমাতে পারি না। অনেক কষ্ট করে জীবনের এই সময়টা কাটাতে হয়।

দিনমজুর সমুজ মিয়া বলেন, কিছুদিন ধরে শীত বেড়েছে। দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকে। এর পরেও কাজে যেতে হচ্ছে। একদিন কাজে না গেলে পরিবারের সদস্যরা অনাহারে থাকতে হবে। এই জন্য বাধ্য হয়ে শীত উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে জ্বর সর্দ্দী, কাশি ও ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। অনেকেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, শীতের মধ্যে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পড়তে হবে। বিশেষ করে এই সময়ে শিশু ও বৃদ্ধদের বাড়তি খেয়াল রাখতে হবে। তাদেরকে বেশি করে গরম কাপড় পরিধান করে রাখতে হবে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কয়েক দিন ধরেই এই অঞ্চলে শীতের দাপট রয়েছে। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন একই রকম তাপমাত্রা থাকবে।

কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)