সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রাজবাড়ীতে জাল ও ইলিশসহ নৌকা জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর পদ্মা নদীর অংশে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিলামে ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এই তথ্য নিশ্চিত করেন।

তি‌নি জানান, গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পদ্মা নদীর অংশে সাতটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়ালন্দের কলাবাগান এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা আটক করা হয়। এ সময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যান।

মাহবুব উল হক আরও জানান, পরে জনসম্মুখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নৌকাটি ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করেন। এছাড়া জব্দকৃত ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা জানান।

রু‌বেলুর রহমান/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)