সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বর্ষায় সারাদেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল

প্রাণ-প্রকৃতি রক্ষায় ও তীব্র তাপ থেকে মুক্তি মিলতে বর্ষা মৌসুম থেকে বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানান।

প্রাণ-প্রকৃতি রক্ষায় ও তীব্র তাপ থেকে মুক্তি মিলতে বর্ষা মৌসুম থেকে বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে বৃক্ষরোপণের প্রস্তুতি হিসেবে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে গাছ লাগিয়ে ফটোবাজি নয় গাছের যত্ন নিতেও আমরা কাজ করবো।

নাছির বলেন, বৃষ্টিহীন এ তীব্র রোদের সময় গাছ রোপণ করা হলেও সেগুলো বাঁচবে না। এ খরার মধ্যে কৃত্রিমভাবে পানি সরবরাহ করেও গাছ বাঁচানো অসম্ভব। দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা যখন ৩০-৩২ ডিগ্রি ছিল তখনই নতুন গাছ বাঁচতো না। এখন তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। তাই আসন্ন বর্ষায় সারাদেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল।

তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবস, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীসহ নানা উপলক্ষে অতীতেও সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে ছাত্রদল। এ বছর আরও বড় পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)