সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কাউখালীতে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি এলাকার কৃষক চিনুমং মারমা প্রথমবারের মতো পরীক্ষামূলক নিজের ১ বিঘা জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপি। এতেই সফলতার স্বপ্ন দেখছেন চিনুমং। এ ফুলকপি চাষে ফলন হয়েছে ৩ হাজার কেজিরও বেশি। প্রতিটি ফুলকপির ওজন গড়ে দেড় থেকে ২ কেজি।

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি এলাকার কৃষক চিনুমং মারমা প্রথমবারের মতো পরীক্ষামূলক নিজের ১ বিঘা জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপি। এতেই সফলতার স্বপ্ন দেখছেন চিনুমং। এ ফুলকপি চাষে ফলন হয়েছে ৩ হাজার কেজিরও বেশি। প্রতিটি ফুলকপির ওজন গড়ে দেড় থেকে ২ কেজি।

কৃষক চিনুমং মারমার সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি গ্রামে হাইব্রিড জাতের রঙিন ফুলকপির প্রদর্শনী স্থাপন করা হয়।

কৃষক চিনুমং কৃষি অফিস থেকে প্রদর্শনী পেয়ে পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে চাষ শুরু করেন। প্রথমবারেই ভালো ফলন পেতে শুরু করেছেন। বাজারেও চাহিদা আছে রঙিন ফুলকপির। প্রতি কেজি গড়ে ৬০ টাকা দরে বিক্রি করেছেন বলেও জানান এ কৃষক।

আরও পড়ুন

উপ-সহকারী কৃষি অফিসার সহিদুজ্জামান সাহেদ জানান, রঙিন ফুলকপি এ উপজেলায় প্রথম আবাদ হয়েছে। এটি ব্যতিক্রম এবং আকর্ষণীয় হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা আছে। সাধারণ ফুলকপি থেকে কেজি প্রতি ১০-১৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

কাউখালী উপজেলা কৃষি অফিসার রাসেল সরকার বলেন, 'হাইব্রিড জাতের এ রঙিন ফুলকপি কেবল দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও ভরপুর। রঙিন ফুলকপি চাষের বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে শুধু জৈবসার প্রয়োগ করেই সর্বোচ্চ ফলন পাওয়া যায়। আগামী বছর উপজেলায় ব্যাপক আকারে চাষ বাড়ানোর পরিকল্পনা আছে।'

সাইফুল উদ্দীন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)