সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

রুই মাছ এভাবে রান্না করলেই আসবে অন্যরকম স্বাদ

রুই মাছ বাঙালির রান্নাঘরের চেনা ও প্রিয় একটি মাছ। মাছ ভুনা কিংবা সবজি দিয়ে রুই রান্না করাই বেশি প্রচলিত। তবে একই স্বাদের রান্নায় একটু ভিন্নতা আনতে চাইলে লেবুপাতা ও সরিষা দিয়ে তৈরি করতে পারেন।

রুই মাছ বাঙালির রান্নাঘরের চেনা ও প্রিয় একটি মাছ। মাছ ভুনা কিংবা সবজি দিয়ে রুই রান্না করাই বেশি প্রচলিত। তবে একই স্বাদের রান্নায় একটু ভিন্নতা আনতে চাইলে লেবুপাতা ও সরিষা দিয়ে তৈরি করতে পারেন।

সরিষার ঝাঁঝালো স্বাদের সঙ্গে লেবুপাতার হালকা টক ও সুগন্ধ মিশে পরিচিত রুই মাছেও এনে দেবে একেবারে নতুন স্বাদ। ঝোলঝোলে এই পদটি দুপুরের গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে।

এই রান্নার জন্য খুব বেশি মসলা কিংবা বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না।। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় মুখরোচক এই মাছের পদ।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে লেবুপাতা ও সরিষা দিয়ে বাড়িতেই রান্না করবেন-

প্রথমে কালো ও সাদা সরিষা ভালোভাবে ধুয়ে নিন। এরপর সরিষার সঙ্গে কাজুবাদাম, কাঠবাদাম ও ৪টি কাঁচামরিচ দিয়ে মিহি করে বেটে নিন। তৈরি হয়ে যাবে বাদাম-সরিষার পেস্ট।

এরপর পরিষ্কার করে রাখা রুই মাছের টুকরোগুলো একটি বাটিতে নিন। এতে বাদাম-সরিষার পেস্ট, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিন। সঙ্গে সামান্য সরিষার তেল ও এক টুকরো লেবুর রস দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন।

চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করুন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার মেরিনেট করা মাছগুলো আলাদা করে তুলে রাখুন। বাটিতে থাকা বাকি মসলা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে মেরিনেট করা মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দিন। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাছ কষাতে থাকুন। কষাতে কষাতে যখন মসলা থেকে তেল ওপরে উঠে আসবে, তখন ঝোলের জন্য ১ থেকে দেড় কাপ পানি ও ২টি আস্ত কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিন।

ঝোল কিছুটা ঘন হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ও চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর ঝোল আরও কিছুটা শুকিয়ে মাখামাখা হয়ে এলে এবং তেল ওপরে উঠে এলে ওপর থেকে কয়েকটি তাজা লেবুপাতা ছড়িয়ে দিন।

সবশেষে চুলার আঁচ একেবারে কমিয়ে প্যানটি ঢেকে কিছুক্ষণ দমে রাখুন। এতে লেবুপাতার চমৎকার সুবাস পুরো রান্নায় ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু লেবুপাতা ও সরিষায় রুই মাছ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)