সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাপের কামড়ে প্রাণ হারালেন তুলা গবেষণা কর্মকর্তা

বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা (৪৯) নামে এক তুলা গবেষণা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা (৪৯) নামে এক তুলা গবেষণা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

চিরন্তন চাকমা বালাঘাটা পাহাটি তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন অফিসার ও রাঙ্গামাটির বনরূপা পাড়া এলাকার মৃণাল কান্তি চাকমার ছেলে।

আরও পড়ুন: 'হেডম্যান-কারবারিদের বন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, উজাড়ের নয়'

পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা মৃতের পরিবারের বরাতে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় তুলা গবেষণা কেন্দ্রের বাসার উঠানে বিষাক্ত সাপ দংশন করে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দরবান সিভিল সার্জন ডাক্তার নিহারঞ্জন নন্দী জানান, যাচাই-বাছাই ছাড়া মানবদেহে অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত নয়। শনিবার সাপে কাটা রোগীকেও অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

নয়ন চক্রবর্তী/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)